দোয়ারাবাজারে প্রতাপপুর দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর ছিদ্দিকে আকবর (রা.) লতিফিয়া দশগ্রাম দাখিল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কাজী রাহিম ইসলাম মিছলুর সভাপতিত্বে এবং মাদরাসার সুপার ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সালিশ ব্যক্তিত্ব কাজী সাইফুল ইসলাম শামীম।
সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া তালুকদার, কাজী বিলাল আহমদ, তুফায়েল আহমদ চৌধুরী ও সাইদুল ইসলাম। এছাড়া অভিভাবক সদস্য কাজী শহিদুল ইসলাম সয়ফুল, নুর উদ্দিন তালুকদার, শানুর আলী তালুকদার, ইরন মিয়া, ছমির মিয়া, রুমেল আহমদ, রহমত আলী, কাজী হারুনুরশিদ, কাজী সাবুল মিয়া, ইছাক আলী, মোছাঃ হুসনা বেগম, আমিনা বেগম, আফিয়া বেগম, মুজাহিদ চৌধুরী, সানোয়ার আহমদসহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সুহেল আহমদ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা জাকারিয়া, মাওলানা সানোয়ার আহমদ, মাওলানা কলিম উদ্দিন, কাজী তুনাজ্জিনা বেগম ও ফাহিম আহমদসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সঙ্গে প্রতিষ্ঠানের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। পরে সভাপতির পক্ষ থেকে উপস্থিত অভিভাবক সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
