শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তেও ইলিশের দাম চড়া

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৩০ |

পদ্মা-মেঘনায় মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে—এ জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে চাঁদপুরে শেষ মুহূর্তে ইলিশের চড়া দাম। ঠিক তার আগেও চাঁদপুরের মাছঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

ইতিপূর্বে অনেক জেলে মাছ ধরা বন্ধ করলেও মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে কিছু জেলে মাছ ধরে চাঁদপুর মাছ ঘাটে নিয়ে এসেছেন। এসব ইলিশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছন চাঁদপুর মাছ ঘাটের ইলি ক্রেতা ও বিক্রেতারা।

বুধবার (৭ অক্টোবর) সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়। তবে শেষ মুহূর্তে  দেড় কেজি ওজনের প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকা, ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ ৩ হাজার টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শেষ মুহূর্তে ৪০০ মণ মাছ সরবরাহ হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কম থাকায় দাম বেশি মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে অনেকেই খালি হাতে ফিরছেন।

চাঁদপুরের কচুয়া রফিকুল ইসলাম বাসিন্দা বলেন, ইলিশের দাম আকাশচুম্বী। মানুষের যেই পরিমাণ আয় তার তুলনায় ইলিশের দাম বেশি। তাই তাদের ইলিশ খাওয়া সম্ভব নয়।

চাঁদপুর শহরের বাসিন্দা ক্রেতা সফিকুর রহমান বলেন, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যে কারণে এই ঘাটে ইলিশের দরদাম দেখার জন্য আসছি। তবে মাছের চাইতে ক্রেতার সংখ্যাই বেশি। মাছের দাম বেশি।

চাঁদপুর মাছ ঘাটের ইলিশ বিক্রেতা নবীর হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার নিষেধাজ্ঞার আগের দিনে ইলিশ কম এসেছে। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।

চাঁদপুর শহরের সম্রাট বেপারী বলেন, আজকে শেষ দিন। আমরা মনে করেছিলাম আজ প্রচুর ইলিশ আসবে। কিন্তু সেই পরিমাণ ইলিশ আসে নাই। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশ একেবারেই কম, তাই দাম বেশি। এ ছাড়াও গত দুই দিনের তুলানায় আজকে মাছ অনেক কম এসেছে। আমরা আশা করেছিলাম আজ অনেক মাছ আসবে। কিন্তু চাহিদা অনুযায়ী মাছ কম এসেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শ্রম পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী

ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশের যুবাদের

এসএসসি অকৃতকার্যদের ৩–৬ মাসে পরীক্ষা

সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি

সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন

পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২

‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা

দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে

সারা বাংলা এর আরো খবর

বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা 
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শ্রম পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশের যুবাদের এসএসসি অকৃতকার্যদের ৩–৬ মাসে পরীক্ষা সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২ ‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে
VARIFY reCAPTCHA