পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:৪০ |
জৈন্তাপুরে পর্যটকবাহী বাস থেকে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর থানার সম্মুখে জাফলং থেকে ঢাকাগামী পর্যটকবাহী বাসে (ঢাকা মেট্রো-ব ১২-৫৪৩২) তল্লাশি চালিয়ে ভারতীয় কম্বলের চালান জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ীসহ দুইজনকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার আতিক হাসান লাজু (৩২) ও খুলনা জেলার মো. আলমগীর কবির (৩৩)।
জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমিন জানিয়েছেন, কম্বলগুলো আমাদানি এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র না থাকা জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম
সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি
সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন
পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২
‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা
দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির
বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে
ককরোচে কাঁপছে দিল্লি, মরিয়া সরকারও
গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আবুল, সাধারণ সম্পাদক লিমন
ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩দিন পর রেললাইনের পাশে মিলল যুবকের লাশ
