সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন
সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ সনের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জিন্দাবাজার ওয়েস্টওয়ার্ল্ড মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন সংক্রান্ত আহ্বায়ক কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক মো. আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে এবং অন্যতম সদস্য আলহাজ্ব মো. ইমদাদুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে রেজাউল আলম তালুকদারকে সভাপতি এবং রজত ভূষণ সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পদধারীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি তাওয়াবুর রহমান চৌধুরী বাবলু, সহ-সভাপতি মো. ফরহাদ আলম, মো. আলী আক্তার, আসিয়া আক্তার আফিন্দি ও রফিক উদ্দিন তালুকদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ অভি ও সজীব আহমদ সজল, অর্থ সম্পাদক মো. ইয়াহিয়া মজুমদার হাসান, সহ-অর্থ সম্পাদক মো. মুর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শাহনাজুল ইসলাম শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মিফতাউল আলম, প্রচার সম্পাদক মো. আলীমাম আখন্দ, ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক সেরিনা আক্তার চৌধুরী শিরিন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—শতদল রায়, সালাহ উদ্দিন আহমদ, প্রকৌশলী শফিকুল ইসলাম, কমল তালুকদার, মো. মার্জিল হোসেন, মো. নূর জামাল, আবুল মানজুর চৌধুরী আতিক, তাপস পাল, ডা. মো. আমান উল্লাহ, মো. নারজেল হোসেইন, মো. কামরুল ইসলাম, দিলওয়ার হোসেন, শওকত হাসান আখঞ্জি ও মো. ইমাম হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আলোচনায় অংশ নেন—সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল, সমিতির সাবেক সভাপতি শওকত হাসান তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম সারওয়ার, সাবেক সভাপতি এডভোকেট আলী হায়দার, আলহাজ্ব তারা মিয়া, উপদেষ্টা আফতাব উদ্দিন শরিফ, প্রতিষ্ঠাতা সভাপতি পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী, মো. দিলশাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাসমির রেজা, মো. মাছুম আহমেদ, মো. জুবায়ের হোসেন, মো. জিসান মোহাম্মদ শুভ, মো. শরিফ আহমদ, মো. অলিউর রহমান, জুলফিকার আলী, বেলায়েত হোসেন, মাহমুদুল হাসান, মো. ইকবাল হোসেন, এমরান হোসাইন সবুজ, মো. আবুল কামাল আজাদ, এমদাদুল হক খান, নাছিমুল ইসলাম, এন্তাজ উদ্দিন, মো. সাইফুল ইসলাম, তফাজ্জল হোসেন, শাহেদা বেগম এবং মো. তাজ উদ্দিন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ তাহিরপুরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
