শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ২৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

রেজাউল করিম রেজা

স্টাফ রিপোর্টার, ছাতক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৭ |

সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পথচারী আহত হওয়ার কথা স্থানীয়রা জানালেও পুলিশ জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক দিন ধরে কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষ পৃথকভাবে নবীনদের স্বাগত জানাতে মিছিল বের করে। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে কাছাকাছি এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। পরে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সড়কের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হলে পথচারীসহ বেশ কয়েকজন আহত হন। 

এতে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।


শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ছাতক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাইমুর রহমান ও কলেজ শাখার সেক্রেটারি মাহফুজুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া সাবেক কলেজ সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমেদকে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলে মিটিংয়ে আছি বলে লাইন কেটে দেন।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে ক্যাম্পাস এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি

শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত

ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও!

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি

সিলেট এর আরো খবর

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু
কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও! সাইবার হামলায় ফিফার তথ্য চুরি
VARIFY reCAPTCHA