ধর্মপাশায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ধর্মপাশা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক জনজীবন অক্ষুণ্ণ রাখতে বিএনপি সর্বদা সজাগ রয়েছে। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের রুখে দিতে হবে। বক্তারা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহবায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস; সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন অর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস ও আব্দুল মতিন মির্জা।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বেপারী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নয়ন মিয়া।
অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম; ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
