সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

বাংলাদেশ ম্যাচের মধ্যেই স্মৃতি মান্ধানার নতুন বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২ |

ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) এশিয়ান গেমস ২০২৬-এর নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসকে পেছনে ফেলেন বাঁহাতি এই ব্যাটার।

ম্যাচের আগে রেকর্ডটি নিজের করে নিতে মান্ধানার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। তৃতীয় ওভারে মারুফা আক্তারের শেষ দুই বলে টানা দুটি বাউন্ডারি মেরে সেই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এর আগে নারী ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়েও সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কীর্তি গড়েছেন মান্ধানা। চলতি নারী এশিয়া কাপে সেই রেকর্ড গড়েন তিনি। এছাড়া নারী ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে। হংকং, চীনের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে শতরান করে রেকর্ডটি নিজের করে নেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে আরও একটি মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলফলক অতিক্রম করেন তিনি। প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মান্ধানা।

ফরম্যাটভিত্তিক সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ওয়ানডেতে ভারতের মিতালি রাজ এবং টেস্টে ইংল্যান্ডের জ্যান ব্রিটিন শীর্ষে রয়েছেন। টি-টোয়েন্টিতে মান্ধানা ও সুজি বেটসের পর তালিকায় রয়েছেন ভারতের হারমানপ্রীত কৌর, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু এবং নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।

তবে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে মান্ধানার ইনিংস দীর্ঘ হয়নি। ১৯ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

গোয়াইনঘাটে প্রকৌশলীর অফিসে তালা

সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা

অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি : মিঠুন

খেলাধুলা এর আরো খবর

অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি : মিঠুন
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের রানের পাহাড়
সেমিফাইনালে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
গোয়াইনঘাটে প্রকৌশলীর অফিসে তালা সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি : মিঠুন
VARIFY reCAPTCHA