সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার ৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারকে সভাপতি এবং রায়হান এইচ খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন সিনিয়র সহ-সভাপতি: জয়নাল আহমদ রানু। সহ-সভাপতি ওছির চৌধুরী, আহাদ চৌধুরী শামিম, আব্দুল করিম চৌধুরী, মনসুর আল মামুন রোমেল, মো. আব্দুল মুনিম, ওদুদ হোসেন, মুজিবুর রহমান (বিয়ানীবাজার), এমরান উদ্দিন (চেয়ারম্যান), জুবায়ের আহমদ জুবের, মো. সেলিম রানা, মনজুর আহমেদ খান, সামি খান, এনামুল আজিজ মুন্না, শামীম আহমেদ, মোয়াজ্জেম আহমেদ, আদনান আহমেদ চৌধুরী, আজাউদ্দিন আহমেদ, মো. সাহেদ আহমদ ও অলক কর।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন শিপলু। যুগ্ম সাধারণ সম্পাদক: আমির হোসেন (গোলাপগঞ্জ), দারুল ইসলাম দারা, তসির আলী, আব্দুল হাকিম রানা (বিয়ানীবাজার), রোকেল আহমদ, শাহ আকবর স্বপন, মিজু আহমদ চুনু, জুবায়ের আহমেদ শিশির ও এম আর মামুন (জৈন্তাপুর)।
সহ-সাধারণ সম্পাদক: মো. সুলেমান হোসেন চুনু, শাকিল আহমেদ কাওয়াস, রিফাত রায়হান, হেলাল মিয়া (সদর উপজেলা), সুরমান আলী (বালাগঞ্জ), মনজুর আহমেদ (গোয়াইনঘাট), মাসুম আহমেদ (জকিগঞ্জ), এ কে ফয়সল, ফয়সল আহমদ, জামাল আহমদ (ফেঞ্চুগঞ্জ) ও মেহেদী হাসান (দক্ষিণ সুরমা)।
সাংগঠনিক সম্পাদক: রাজন খান। সহ-সাংগঠনিক সম্পাদক: এমদাদ হোসেন, আল আমিন আহমেদ, দেলোয়ার হোসেন লিজু, মুজিবুর রহমান মুবিন, ফজলে বিলাল ও রাজা মিয়া।
প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সাজন, সহ-প্রচার সম্পাদক তানভীর আহমেদ লায়েক (গোলাপগঞ্জ)। দপ্তর সম্পাদক ইয়ামিন আহমেদ কবির, সহ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সবুজ। কোষাধ্যক্ষ হাসনাত করীর, সহ-কোষাধ্যক্ষ রেদোয়ান করিম রাবি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাবের আহমেদ তফাদার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ সাকায়েত অপু। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দোতার আহমেদ, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন। মহিলা বিষয়ক সম্পাদক আনামিকা দেব, সহ-মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার ঝুমা। নাট্য বিষয়ক সম্পাদক শাহ মো. আব্দুর রব, সংগীত বিষয়ক সম্পাদক উপমা তানজুমদার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুদীপ্ত দে, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কলিম উদ্দাহ (কানাইঘাট)। ক্রীড়া সম্পাদক সুলেমান আজাদ, সহ-ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ। গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. জেবাব (বালাগঞ্জ)। কুটির শিল্প বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (কানাইঘাট), সহ-কুটির শিল্প বিষয়ক সম্পাদক আজিজ উদ্দিন মেসি (কানাইঘাট)। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনসুর আহমদ (বিয়ানীবাজার)। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রব ও ময়না মিয়া। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাহিল আহমেদ তারেক (জৈন্তাপুর), সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (জৈন্তাপুর)। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী হোসেন রাসেল (ফেঞ্চুগঞ্জ), সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
সদস্য: এ এম এজাজ, সুয়েজ আহমেদ, সুলতান আহমদ, আমির উদ্দিন, সুহেল রানা, সেলিম মিয়া, ইজাজ উদ্দিন আহমেদ অলি, রাইহান ও সাজ্জাদ রহমান।
উল্লেখ্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিলেট জেলা জাসাসের অধীনস্থ সকল থানা, উপজেলা ও পৌর কমিটিও অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে সিলেটে জাসাসের সাংগঠনিক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

