শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ |

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে পুড়িয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। হুমকি দেয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার এ সিদ্ধান্ত নেয় পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠিতে ফরিদ উদ্দিন গাজীকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে তাকে বাউফল উপজেলা বিএনপির সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বাউফল উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে চেয়ারম্যান পদপ্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং জীবিত পুড়িয়ে মারার হুমকিসংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিষয়টি দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক ভাবমূর্তির পরিপন্থী হওয়ায় এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা গোবিন্দ চন্দ্র মণ্ডল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে এলাকায় তার সমর্থকরা ব্যানার ও ফেস্টুন টানান।

এরপর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল। এরই ধারাবাহিকতায় ফরিদ উদ্দিন গাজী তাকে মুঠোফোনে পুড়িয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রায় এক মিনিট ৫৭ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে শোনা যায়, বিএনপি নেতা ফরিদ গাজী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিচ্ছেন।

এ নিয়ে গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই তাকে হুমকি দেয়া হচ্ছিল। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ১৭ সেপ্টেম্বর বাউফল থানায় করা জিডিতে নির্বাচনী প্রচারণার পোস্টার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ফোনে ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে বলেও জিডিতে উল্লেখ করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।

গোবিন্দ চন্দ্র মণ্ডলের দাবি, এর আগেও ফরিদ গাজী তাকে মুঠোফোনে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে তার করা জিডিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি উল্লেখ নেই।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ভূমি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

হুমকির অভিযোগের পর ফরিদ উদ্দিন গাজীকে ওই অভিযোগে নয়, পৃথক একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডলের করা জিডির বিষয়টিও তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাউফল উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়। পরে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার কথা উল্লেখ করে ফরিদ উদ্দিন গাজীকে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।

উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, ফরিদ গাজীর বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়েছিল। জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি তদন্ত ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে ব্যবসায়ীকে হুমকি দেয়ার অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া এবং ফরিদ গাজীর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা—দুই প্রক্রিয়াই চলমান রয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?

সারা বাংলা এর আরো খবর

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি
কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান
বাহরাইন প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার নির্দেশনা বাংলাদেশের
সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
VARIFY reCAPTCHA