বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২ |
হবিগঞ্জের বানিয়াচংয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামের এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ে আসার পথে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে আসার সময় পেছন দিক থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়।
এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শ্রাবণের মৃত্যু হয়, তবে অপর দুই আরোহী অক্ষত বেঁচে যান।
নিহত শ্রাবণ বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ার সুন্দর সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের একটি সেলুনে কাজ করত।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা
তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম
৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি
দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন
২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা
কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

