শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫ |

চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারের উদ্যোগে পর্যাপ্ত টিকা আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গত ছয় মাসে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান বেড়েছে বলেও দাবি করেন তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও কর্মস্থলে দায়িত্ব পালন নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। ওসমানী হাসপাতালের বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তা ছয় মাসের মধ্যে সমাধান করা হবে।’

সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগির চালু করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শনে যান।

এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জৈন্তাপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর সিলেটে ছাত্র উদ্ধার

মন্ত্রীর আগমনে এক রাতেই বদলে গেল ওসমানী হাসপাতালের চিরচেনা চিত্র!

নেপালে বন্যা: এখনো নিখোঁজ ৬০০ শিক্ষার্থী

চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

ভিসা প্রত্যাশীদের যা অনুসরণ করতে বললো ভারতীয় হাইকমিশন

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

সিলেটে পুলিশি অভিযানে ৩৬ হকার আটক

সিলেট এর আরো খবর

জৈন্তাপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর সিলেটে ছাত্র উদ্ধার
মন্ত্রীর আগমনে এক রাতেই বদলে গেল ওসমানী হাসপাতালের চিরচেনা চিত্র!
স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জৈন্তাপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর সিলেটে ছাত্র উদ্ধার মন্ত্রীর আগমনে এক রাতেই বদলে গেল ওসমানী হাসপাতালের চিরচেনা চিত্র! নেপালে বন্যা: এখনো নিখোঁজ ৬০০ শিক্ষার্থী চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ভিসা প্রত্যাশীদের যা অনুসরণ করতে বললো ভারতীয় হাইকমিশন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু সিলেটে পুলিশি অভিযানে ৩৬ হকার আটক
VARIFY reCAPTCHA