বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

ছয় বছর পর সেই মাঠেই হৃদয়ের ডাবল সেঞ্চুরি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৩ |

কিছু মাঠ শুধু মাঠ নয়, কিছু জায়গা হয়ে ওঠে স্মৃতির ঠিকানা! তাওহীদ হৃদয়ের কাছে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক তেমনই এক জায়গা। ছয় বছর আগে এই মাঠেই বাংলাদেশের যুব ক্রিকেট লিখেছিল সবচেয়ে উজ্জ্বল অধ্যায়-ভারতকে হারিয়ে জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই দলের সদস্য ছিলেন হৃদয়। সতীর্থদের সঙ্গে বিশ্বজয়ের আনন্দে মেতেছিলেন তিনি। ছয় বছর পর সেই একই মাঠে ফিরে এবার নিজের ব্যাটে লিখলেন নতুন ইতিহাস-প্রথম শ্রেণির ক্রিকেটে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে হৃদয়ের ব্যাট থামেনি ১০০-তে। ২০০ পেরিয়ে তিনি অপরাজিত আছেন ২০৪ রানে। ৩৩৯ বলের ইনিংসে মেরেছেন ২২টি চার ও একটি ছক্কা। আর এই ইনিংসের সবচেয়ে বড় তাৎপর্য, সংখ্যার বাইরেও, জায়গাটিতে।

কারণ এই সেনওয়েস পার্কেই ২০২০ সালে বিশ্বকাপ জয়ের পর উল্লাস করেছিলেন হৃদয়। এবার সেই মাঠেই ২০০ রান পূর্ণ করার পর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে থাকলেন তিনি। মুখে হাসি, চোখেমুখে তৃপ্তি। যেন ছয় বছর আগের সেই আনন্দের সঙ্গে মিশে গেল নতুন এক অর্জনের উচ্ছ্বাস।

তবে এই ২০০-এর পথটা সহজ ছিল না। বাংলাদেশ ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম ইনিংসে ৫১২ রান করার পর বাংলাদেশের চার উইকেট পড়ে যায় মাত্র ১৩৫ রানে। সেখান থেকে জাকের আলীকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প শুরু করেন অধিনায়ক হৃদয়।

পঞ্চম উইকেটে দুজনের জুটি যোগ করে ১৫১ রান। জাকের থামেন ৯৪ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থেমে যাওয়া জাকেরের আক্ষেপের বিপরীতে হৃদয়ের গল্প তখনও বাকি। তার পাশে এসে দাঁড়ান সাইফউদ্দিন। শেষ পর্যন্ত তিনিও ৮৭ রানে ফিরে যান। কিন্তু হৃদয় থেকে যান নিজের জায়গায়-অবিচল, অপরাজিত!

১৯৮ থেকে ১৯৯। ডাবল সেঞ্চুরির একেবারে দরজায় দাঁড়িয়ে ছিলেন হৃদয়। দ্বিতীয় রানটি নিতে পারলে তখনই পূর্ণ হয়ে যেত ২০০। কিন্তু সেই রানটি আর নেওয়া হয়নি। ফলে অপেক্ষা বাড়ে আরও ১৪ বল।

অবশেষে ১৩৭তম ওভারে স্ট্রাইক ফিরে আসে তার কাছে। প্রথম বলেই কাট। বল ছুটে যায় বাউন্ডারিতে। হৃদয়ের রান তখন ২০৩। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদযাপন শুরু করেন তিনি। ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার মুহূর্তটা হয়ে ওঠে আরও বিশেষ-কারণ পেছনে ছিল বিশ্বজয়ের স্মৃতি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই অনুভূতির কথাই জানিয়েছেন হৃদয়, ‘আমার লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হয়েছিল জন্মস্থান বগুড়া থেকে। আজকে যে মাঠে ২০০ করলাম আল্লাহর রহমতে, এই মাঠেই আমরা বিশ্বজয় করছিলাম ২০২০ সালে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।’

এই মাঠে আসার আগেও হৃদয় জানিয়েছিলেন, সেনওয়েস পার্কে ফেরাটা তার কাছে সাধারণ কোনো সফর নয়। লিখেছিলেন, ‘এই সেই মাঠ যেখানে রচিত হয়েছিলো বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ (২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) জয়ের ইতিহাস। আবারও সেই মাঠে আসার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

সেই অনুভূতির উত্তর যেন দিল তার ব্যাট। ছয় বছর আগে যে মাঠে হৃদয়ের উদযাপনের কারণ ছিল বাংলাদেশের বিশ্বকাপ জয়, এবার সেই মাঠেই কারণ হয়ে দাঁড়াল তার নিজের ২০০।

তবে হৃদয়ের ডাবল সেঞ্চুরির মাহাত্ম্য শুধু ব্যক্তিগত নয়। তার ২০৪ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশ ‘এ’ দলকে এনে দিয়েছে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের ৫১২ রানের চেয়ে পিছিয়ে আছে ৪১ রানে!

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ

কমলো এলপি গ্যাসের দাম

ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে 

ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার

খেলাধুলা এর আরো খবর

তিন পাতায় মেসি কী লিখেছেন?
জাতীয় দল থেকে মেসির অবসর
ভারত সিরিজ বাতিল নয়, নতুন সময় খুঁজছে বিসিবি-বিসিসিআই: তামিম
ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ কমলো এলপি গ্যাসের দাম ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে  ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’ চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার
VARIFY reCAPTCHA