মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ২০:৪৭ |

২০২৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানো হলেও ওই বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। আপাতত আমরা কোনো কারণ দেখছি না। যদি না কোনো ন্যাচারাল (প্রাকৃতিক) সমস্যার...। কারণ, তাদের (পরীক্ষার্থীদের যথেষ্ট সময় দিয়েছি) মোটামুটি দেড় বছর আগেই আমরা সময়সূচি জানিয়েছি, সুতরাং তারা প্রস্তুতি নিচ্ছে।’

এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আগামী বছরের এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। তাতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হয়েছিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।

যদিও পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি নেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত হলো, আগামী বছরের ১৪ মার্চ শুরু হবে এই পরীক্ষা।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া তিন দিনের চীন সফর করেন। সেখানে তাঁরা কারিগরি শিক্ষা নিয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই করাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সে বিষয় জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মাহদী আমিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায়

৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন

আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় দল থেকে মেসির অবসর

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার

আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

জাতীয় এর আরো খবর

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান
আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য
দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএনপি: তারেক রহমান
হামের উপসর্গে দেশে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায় ৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় দল থেকে মেসির অবসর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী
VARIFY reCAPTCHA