শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে দুর্ঘটনায় নিহতদের ৫ জনের পরিচয় মিলেছে, চিকিৎসাধীন ১৩ জন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১৮:১২ |

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এ দুর্ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিরা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় (প্রিয়ম) (২২), দক্ষিণ সুরমা থানার জাহাঙ্গীরের মেয়ে জায়ফা (৪), কিশোরগঞ্জের চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে বাউলশিল্পী পেহেলী ভৈরবী, কিশোরগঞ্জের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বগডহর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৪)।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়জনে।



দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।



ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০) ও রাজু (৫৫)।



এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, নিহতদের স্বজনরা যদি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেন, তাহলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

এক শব্দেই সব গুজবের জবাব দিলেন লিওনেল মেসি

‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়’

ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্যের সঙ্গেই ভারত সরকার একমত নয়

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

‘খাই খাই’ বন্ধ করুন, নেতাকর্মীদের কড়া বার্তা বিএনপি এমপির

সিলেটে এসেছিলেন ৫ বন্ধু, ফিরলেন ৪ জন

মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার

সিলেটে দুর্ঘটনায় নিহতদের ৫ জনের পরিচয় মিলেছে, চিকিৎসাধীন ১৩ জন

সিলেট এর আরো খবর

সিলেটে এসেছিলেন ৫ বন্ধু, ফিরলেন ৪ জন
মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার
সিলেটে গান গাইতে এসে প্রাণ গেল বাউল শিল্পী পেহেলীর
সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এক শব্দেই সব গুজবের জবাব দিলেন লিওনেল মেসি ‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়’ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্যের সঙ্গেই ভারত সরকার একমত নয় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ‘খাই খাই’ বন্ধ করুন, নেতাকর্মীদের কড়া বার্তা বিএনপি এমপির সিলেটে এসেছিলেন ৫ বন্ধু, ফিরলেন ৪ জন মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার সিলেটে দুর্ঘটনায় নিহতদের ৫ জনের পরিচয় মিলেছে, চিকিৎসাধীন ১৩ জন
VARIFY reCAPTCHA