শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে গান গাইতে এসে প্রাণ গেল বাউল শিল্পী পেহেলীর

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১৮:০৪ |

সিলেটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উঠতি বাউল শিল্পী পেহেলী ভৈরবী। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। ভয়াবহ এ দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।

 

নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা উঠতি বাউল শিল্পী পেহেলী ভৈরবী। তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকায় একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

 

এ ছাড়া নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

 

এদিকে, গান গেয়ে অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া বাউল শিল্পী পেহেলী ভৈরবীর আকস্মিক মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহশিল্পী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারানো অন্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

এক শব্দেই সব গুজবের জবাব দিলেন লিওনেল মেসি

‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়’

ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্যের সঙ্গেই ভারত সরকার একমত নয়

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

‘খাই খাই’ বন্ধ করুন, নেতাকর্মীদের কড়া বার্তা বিএনপি এমপির

সিলেটে এসেছিলেন ৫ বন্ধু, ফিরলেন ৪ জন

মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার

সিলেটে দুর্ঘটনায় নিহতদের ৫ জনের পরিচয় মিলেছে, চিকিৎসাধীন ১৩ জন

সিলেট এর আরো খবর

সিলেটে এসেছিলেন ৫ বন্ধু, ফিরলেন ৪ জন
মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার
সিলেটে দুর্ঘটনায় নিহতদের ৫ জনের পরিচয় মিলেছে, চিকিৎসাধীন ১৩ জন
সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এক শব্দেই সব গুজবের জবাব দিলেন লিওনেল মেসি ‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়’ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্যের সঙ্গেই ভারত সরকার একমত নয় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ‘খাই খাই’ বন্ধ করুন, নেতাকর্মীদের কড়া বার্তা বিএনপি এমপির সিলেটে এসেছিলেন ৫ বন্ধু, ফিরলেন ৪ জন মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার সিলেটে দুর্ঘটনায় নিহতদের ৫ জনের পরিচয় মিলেছে, চিকিৎসাধীন ১৩ জন
VARIFY reCAPTCHA