শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৮:২৯ |

সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমেদ (৫৯) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে মিরের ময়দানস্থ বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ আহমেদ মহানগরীর মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দীনের ছেলে। তিনি নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দি এইডেড হাইস্কুল’-এর ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি সপরিবারে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ব্যক্তিগত কাজ শেষে মিরের ময়দান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মুরাদ আহমেদ। এসময় বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একজন দক্ষ ও জনপ্রিয় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন

সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সিলেট এর আরো খবর

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
VARIFY reCAPTCHA