শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৮:০৩ |

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এই উদ্ভূত পরিস্থিতির পর পূর্বনির্ধারিত কানাইঘাট উপজেলার পদযাত্রা কর্মসূচিতে না গিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে ফিরে এসেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান। তবে তারা পরবর্তী সময়ে কানাইঘাটের কর্মসূচিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় প্রবেশ করলে স্থানীয়দের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও একইভাবে বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েন তারা।

গাড়িবহরটি গোলাপগঞ্জ উপজেলা গেট সংলগ্ন নূর ম্যানশনের সামনে পৌঁছালে সেখানে প্রথম দফায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে হেতিমগঞ্জের পাঁচ মাইল এলাকায় পৌঁছালে আবারও গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে কেন্দ্রীয় নেতারা না পৌঁছালেও কানাইঘাট উপজেলায় বিকেল তিনটা থেকে পদযাত্রা কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কানাইঘাট উপজেলা শাখার দায়িত্বশীল নেতা বোরহান উদ্দিন ইউসুফ। তিনি গণমাধ্যমকে বলেন, গোলাপগঞ্জে হামলার খবর আমরা শুনেছি। তবে আমাদের কর্মসূচি এখনো স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, তা আমাদের এখনো নিশ্চিত করা হয়নি। আমরা তাদের অপেক্ষায় আছি।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন বা স্লোগান দিয়েছেন, তাদের মুখ থেকে কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান শোনা যায়নি।

সার্কিট হাউজে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতাদের পরবর্তী পদক্ষেপ বা কানাইঘাটের কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন

সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সিলেট এর আরো খবর

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
VARIFY reCAPTCHA