বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিস্তারিত

সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ২২:৪৭ |

কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মন জয় করেছিলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুনিধি নায়েক। রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া এই শিল্পী লোক, শাস্ত্রীয় ও সমকালীন সংগীতের মেলবন্ধনে গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র গায়কির ধারা। কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশের পর আবারও আলোচনায় তিনি।

গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের প্রশংসা কুড়াচ্ছে। এবার গানটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গানটির ইউটিউব লিংক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া লিখেছেন, “সংগীত আর দৃশ্য যখন একে অপরের সঙ্গে মিলেমিশে যায়, তখনই জন্ম নেয় জাদু। এই সুন্দর কাজটির পেছনে যাঁরা হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। তোমাদের জন্য ভীষণ গর্বিত।”

গত ২৫ জুলাই প্রকাশিত ‘পাতার বাঁশরি’ ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ২২ ঘণ্টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি পাঁচ লাখের বেশি দর্শক-শ্রোতা উপভোগ করেছেন।

গানটির ইউটিউব বিবরণে কোক স্টুডিও বাংলা লিখেছে, “কিছু সুর শব্দের চেয়েও অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। সময়ের সঙ্গে তারা ম্লান হয়ে যায়, কিন্তু প্রতিধ্বনি থেকে যায়। পানাম নগর তেমনই এক প্রতিধ্বনি, যার দেয়াল আজও অসংখ্য অসমাপ্ত গল্পের সাক্ষী।”

বিবরণে আরও বলা হয়েছে, সেই গল্পের খোঁজে এক তরুণ প্রবেশ করে নিঃশব্দ পানাম নগরে। ইতিহাসের সন্ধান করতে গিয়ে সে যেন ফিরে যায় এমন এক স্মৃতিতে, যা কোনোদিন তার নিজের ছিল না। তখন ভেসে ওঠে এক প্রাচীন সুর, যা জাগিয়ে তোলে শতাব্দীর অপেক্ষায় থাকা এক রাজকন্যাকে। এক মুহূর্তে অতীত আর বর্তমান এক হয়ে যায়। তারপর তিনি মিলিয়ে যান, রেখে যান শুধু এক সুরের প্রতিধ্বনি।

কোক স্টুডিও বাংলার ভাষ্য, ‘পাতার বাঁশরি’ এমন এক সুর, যা দুই হৃদয়কে এক করে না; বরং তাদের অপেক্ষাকে বাঁচিয়ে রাখে।

কোক স্টুডিও বাংলার চলতি মৌসুমের কিউরেশন ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। ‘পাতার বাঁশরি’ গানটির কথা লিখেছেন মুকুল মজুমদার ঈশান ও এলিউস হোসেন। সুর করেছেন মুকুল মজুমদার ঈশান এবং সংগীত পরিচালনা ও প্রযোজনা করেছেন অদিত রহমান।

গানটিতে সুনিধি নায়েকের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মুকুল মজুমদার ঈশান। ব্যাকিং ভোকালে ছিলেন জান্নাতুল ফিরদৌস আকবর, আরিবা তাহরিম চৌধুরী ও শান্তা ইসলাম। বাঁশিতে জালাল আহমেদ, বেস গিটারে ফাইজান রশিদ আহমদ (বুনো), ক্লাসিক ও অ্যাকুস্টিক গিটারে সাইফ হোসেন, ম্যান্ডোলিনে আনন্দ শিকদার, কি-বোর্ডে কৌশিক আহমেদ অন্তর ও অদিত রহমান, হারমোনিয়ামে শান্তনু, পারকাশনে মিঠুন চক্র এবং ভি-ড্রামসে ওয়াদিদ মাহমুদ অংশ নিয়েছেন। গানটির মিক্স ও মাস্টার করেছেন ইফতে খায়রুল আলম শুভ।

পাতার বাঁশরী

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিনোদন এর আরো খবর

পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি : আতিফ আসলাম
স্পেনের জয়ে উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু
বিয়েটা আর করতে হলো না: পরীমণি
অভিনেত্রী ঊর্মিলার সংসারে ভাঙন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA