বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

‘রক্তের সাথে গাদ্দারি করলে রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন’

সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশে এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১৬:৫২ |

২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে কোনো রাজনৈতিক দলকে ‘গাদ্দারি’ করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব মো. আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ)। তিনি বলেন, শত শত মানুষ ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছে। সেই আত্মত্যাগের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না।

শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

এবি পার্টির মহাসচিব অভিযোগ করেন, কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবী মহল ‘পিছনের দরজা দিয়ে’ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার সাথে যুক্ত বড় দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, “যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তবে আপনারা ১৭ বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। ক্ষমতার ইফতার আপনাদের কপালে জুটবে না।”

বিপ্লবের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিচার ও রাষ্ট্র সংস্কার ছিল অন্যতম প্রধান অঙ্গীকার। কিন্তু নির্বাচন নিয়ে যতটা তৎপরতা দেখা যাচ্ছে, বিচার ও সংস্কারের ক্ষেত্রে ততটাই ধীরগতি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি দলের নিজস্ব ৩১ দফার মধ্যে ইতিমধ্যে সাতটি লঙ্ঘিত হয়েছে। যে রাজনৈতিক দল নিজেদের করা ওয়াদা জাতির সঙ্গে রক্ষা করতে পারে না, তারা জুলাই সনদ ও গণভোটের রায় কীভাবে রক্ষা করবে?”

বক্তব্যের শেষ পর্যায়ে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “দিল্লিকে বলছি, আপনাদের নীতি পরিবর্তন করুন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে শিখুন। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর কোনোদিন ফিরবে না।”

সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং দ্রুত খুনিদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

রাজনীতি এর আরো খবর

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী
১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি
হাসনাত-সারজিসকে নিয়ে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA