বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

গোলাম সারোয়ার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ২০:৫৭ |

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করেন পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ১৯ কোটি ৪২ লাখ টাকা। অন্যদিকে, রাজস্ব খাতে ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ১৯ কোটি ৪২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন পৌরবাসীকে একটি আধুনিক ও টেকসই নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বিশেষ অগ্রাধিকার হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, উন্নত মানের পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট প্রতিষ্ঠা এবং শহরকে যানজটমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পরিকল্পনার মধ্যে রয়েছে— টমটম চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, পাবলিক টয়লেট নির্মাণ, ইকোপার্ক এবং শিশুদের বিনোদনের জন্য অ্যামিউজমেন্ট পার্ক তৈরি। পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে তিনি নাগরিকদের নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।

বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী।

বাজেট উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সড়কের সংস্কার, নাগরিক সেবা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA