মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১৬:৩৯ |

ভারতের রাজধানী দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনুষ্ঠিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী-জনতার প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও সংহতি জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবির।

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, “সোমবার (২০ জুলাই) দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স আন্দোলনকারীদের ওপর বর্বর লাঠিচার্জ চালিয়েছে। এতে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে।”

তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনের এ ঘটনা ফ্যাসিস্ট মোদি সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী চরিত্রকে আরও স্পষ্ট করেছে। ভারতে চলমান এ আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং শিক্ষা ব্যবস্থার সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান লড়াইয়েরই অংশ। বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণ, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থার অনিয়ম এবং সরকারের দায় এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই প্রেক্ষাপটে ভারতে চলমান ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতিও সংহতি জানায় সংগঠনটি।

বিবৃতিতে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও দমন-পীড়ন বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি, এনইইটি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায়

৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন

আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় দল থেকে মেসির অবসর

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার

আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক এর আরো খবর

হরমুজ প্রণালীতে প্রভাব হারাচ্ছে ইরান?
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০
মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায় ৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় দল থেকে মেসির অবসর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী
VARIFY reCAPTCHA