রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এসআই শরীফুল

সাইফ উল্লাহ

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ২০:১১ |

মাদক নির্মূলে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা অর্জন করেছেন ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম। এই গৌরবময় অর্জনের জন্য তাকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই শরীফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন এবং ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস. এম. ফজলে রাব্বী রাজিব।

এ সময় জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এসআই শরীফুল ইসলামের এই অর্জন অন্য কর্মকর্তাদেরও কর্মস্পৃহা বাড়াবে এবং সাহসিকতার সাথে মাদক ও অপরাধ দমনে উৎসাহিত করবে।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারীর সম্মাননা পাওয়ায় এসআই শরীফুল ইসলাম সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও দেশ ও জাতির সেবায় নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা

দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল

সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’

সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার

হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার

চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেট এর আরো খবর

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা
দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী
নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
VARIFY reCAPTCHA