বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা মূল্যায়ন করবে ডিএফটি-আইকাও

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ |
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মান যাচাইয়ে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট শুরু হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, মূল্যায়নে সন্তোষজনক ফল এলে এই বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা আরো জোরালো হবে। দীর্ঘদিন ধরে এ দাবিতে সোচ্চার সিলেট অঞ্চলের প্রবাসীদের জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৪ থেকে ১৭ জুলাই ডিএফটির প্রতিনিধি দল বাংলাদেশে তিন দিনব্যাপী নিরাপত্তা মূল্যায়ন করবে। আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আইকাওর বিশেষজ্ঞ দল দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা অডিট করবে।

এই দুই আন্তর্জাতিক পরিদর্শনকে সামনে রেখে নিরাপত্তা অবকাঠামো আরো শক্তিশালী করতে ইতোমধ্যে অত্যাধুনিক এক্স-রে মেশিন, উন্নত স্ক্যানারসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট (এফএটি) সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এসব সরঞ্জাম আগামী আগস্ট মাসে দেশে পৌঁছাবে এবং আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ৯টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনটি উচ্চপর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে বেবিচক। প্রতিটি গ্রুপ তিনটি করে মোট ৯টি স্কোপ নিয়ে কাজ করবে। এই অডিটে সংশ্লিষ্ট ৪৯৪টি প্রটোকল প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করবে এসব ওয়ার্কিং গ্রুপ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই অডিটের ফলাফল শুধু আন্তর্জাতিক নিরাপত্তা মানের স্বীকৃতিই নয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে সিলেটের বিপুলসংখ্যক যুক্তরাজ্যপ্রবাসীকে সরাসরি ফ্লাইটের অভাবে ঢাকার ওপর নির্ভর করতে হয়।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আইকাওর নিরাপত্তা অডিটে বাংলাদেশের স্কোর ছিল ৬৮ দশমিক ৫ শতাংশ, যেখানে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ছিল ৬৫ শতাংশ। এবার বেবিচকের লক্ষ্য ৭৫ শতাংশের বেশি স্কোর অর্জন করা। এ জন্য বিদ্যমান নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা, সম্ভাব্য দুর্বলতা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

অন্যদিকে, সর্বশেষ ডিএফটির অডিটে বাংলাদেশ কার্গো নিরাপত্তায় ১০০ শতাংশ স্কোর অর্জন করে। যাত্রী নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর ছিল ৯৩ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর ছিল ৯৪ শতাংশ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, “এটি আমাদের জন্য একটি বড় অডিট। তিনটি ওয়ার্কিং গ্রুপ, প্রতিটি তিনটি করে স্কোপ নিয়ে কাজ করবে। সব মিলিয়ে মোট ৯টি স্কোপ তারা অ্যাড্রেস করবেন। আমাদের প্রটোকল প্রশ্ন রয়েছে ৪৯৪টি। এসব প্রশ্নের প্রস্তুতি ও সমন্বয়ের কাজ করছে ওয়ার্কিং গ্রুপগুলো। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “আমাদের কাজগুলো কেমন হয়েছে, কোথাও কোনো গ্রে এরিয়া রয়ে গেছে কি না; কিংবা অতিরিক্ত কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কি না এসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ইনশাআল্লাহ, এবার আমাদের স্কোর ৭৫ শতাংশের বেশি হবে।”

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। প্রতি বছরই এ ধরনের মূল্যায়ন হয়। গত বছর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর ছিল ৯৪ শতাংশ। তবে, এবার যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নয়নই মূল ফোকাসে রয়েছে। এর মাধ্যমে দুই দেশের যাত্রী ও কার্গো নিরাপত্তা আরো শক্তিশালী হবে।”

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA