কুলাউড়ায় বন্যা কবলিতদের মধ্যে চাল বিতরণ
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০০:১৭ |
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কুলাউড়া উপজেলার শরীফপুর, পৃথিমপাশা ইউনিয়নের কয়েকটি এলাকা নিমজ্জিত হয়েছে।
ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা কবলিত ওই এলাকার মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
শনিবার শরীফপুর ইউনিয়নের বন্যা কবলিতদের মধ্যে প্রশাসনে উদ্যোগে চাল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। শরীফপুর ইউনিয়নে ১৫০ জনকে সরকারের পক্ষ থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার পৃথিমপাশা ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!
পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা
গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী
কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
