বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কুলাউড়ায় ‘পুলিশ’ পরিচয়ে সাংবাদিকের গাড়ি ও নগদ টাকা ছিনতাই

আলাউদ্দিন কবির

স্টাফ রিপোর্টার, কুলাউড়া

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৯:৪৭ |

মৌলভীবাজারের কুলাউড়ায় সপরিবারে দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাসুম আহমদ। রোববার (২৮ জুন) মধ্যরাতে কুলাউড়া থানা এলাকায় ঢাকা যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক মাসুমের ব্যবহৃত প্রাইভেট কার, নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় সশস্ত্র ছিনতাইকারীরা।

ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক মাসুম আহমদ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হতে স্ত্রী ও কন্যাসহ একটি ভাড়া করা প্রাইভেট কারযোগে রওনা হন তিনি। পথিমধ্যে কুলাউড়া থানা এলাকায় একদল ছিনতাইকারী নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে তাদের গাড়িটি থামায়।
এরপর ছিনতাইকারীরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক মাসুমসহ তার স্ত্রী ও মেয়েকে পাশের একটি নির্জন চা বাগানে নিয়ে যায়। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং স্বর্ণের চেইন লুটে নেয়। একই সময়ে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক মাসুম আহমদ বলেন, আমি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা ও জিনিসপত্র নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। পথিমধ্যে পুলিশ পরিচয়ে আমাদের সর্বস্ব কেড়ে নেওয়া হলো। এমন ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয় পুলিশের যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল, তা না পাওয়ায় আমি চরমভাবে হতাশ।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জানান, ঘটনাটি আমরা অবগত হওয়ার পরপরই গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। ছিনতাইকৃত মালামাল ও গাড়ি উদ্ধারসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

এদিকে, সাংবাদিকের ওপর সপরিবারে এমন নৃশংস ছিনতাইয়ের ঘটনায় বিয়ানীবাজার ও কুলাউড়া এলাকার সংবাদকর্মী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA