বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. ইসলাম
  3. বিস্তারিত

জালালুদ্দিন রুমির হৃদয় ছুঁয়ে যাওয়া কয়েকটি আধ্যাত্মিক বাণী

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৭:২০ |

মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ভাঙন ও নিরাশা কখনো কখনো আল্লাহর রহমতেরই একটি দরজা হয়ে ওঠে। হৃদয়ের গভীরতম ব্যথা মানুষকে তার রবের দিকে ফিরিয়ে আনে। মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)-এর নামে প্রচলিত অনেক আধ্যাত্মিক উক্তি মানুষের অন্তরে আশা, ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। নিচে এমনই কয়েকটি হৃদয়স্পর্শী উক্তি তুলে ধরা হলো—

হৃদয় ছোঁয়া উক্তিসমূহ

১. ‘তুমি যে দুঃখে কাঁদছো, সেটাই তোমার আত্মাকে পরিষ্কার করছে— কারণ আল্লাহ তোমাকে তার কাছে টানতে চান।’

২. ‘যে মুহূর্তে তুমি বলো—‘আমি একা’, ঠিক তখনই আল্লাহ বলেন— ‘আমি তোমার সঙ্গে আছি।’

৩. ‘তোমার ভাঙা হৃদয়ের মধ্য দিয়েই আলো প্রবেশ করে।’

৪. ‘আমার হৃদয় এতবার ভেঙেছে যে, এখন শুধু আল্লাহর নামই সেখানে জায়গা পায়!’

৫. ‘তুমি যেদিন বুঝবে, তোমার প্রতিটি দুঃখই তোমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে, সেদিন তুমি আর কাঁদবে না— শুধু কৃতজ্ঞ হবে।’

কুরআনের আলোকে

১. আল্লাহ তাঁর বান্দার খুবই নিকটে

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

‘আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলে দাও—নিশ্চয়ই আমি নিকটবর্তী। যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৬)

২. কষ্টের পরই স্বস্তি

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।’ (সুরা আলাম নাশরাহ: আয়াত ৫–৬)

হাদিসের আলোকে

১. মুমিনের প্রতিটি কষ্টই তার জন্য কল্যাণ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ...

‘মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর। তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর তা তার জন্য কল্যাণ হয়। দুঃখ-কষ্টে আক্রান্ত হলে সে ধৈর্য ধারণ করে, আর তাও তার জন্য কল্যাণ হয়।’ (মুসলিম ২৯৯৯)

২. আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী আচরণ করেন

أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي

‘আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, তেমনই আচরণ করি। আর সে যখন আমাকে স্মরণ করে, তখন আমি তার সঙ্গেই থাকি।’ (বুখারি ৭৪০৫, মুসলিম ২৬৭৫)

জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু এবং প্রতিটি ভাঙন যদি আমাদের আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়, তবে সেই কষ্টও এক মহান নিয়ামত। তাই হতাশ না হয়ে ধৈর্য, দোয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখি। কেননা, যে হৃদয় আল্লাহর স্মরণে জীবন্ত থাকে, সে হৃদয় কখনো সত্যিকার অর্থে একা নয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

ইসলাম এর আরো খবর

উমরা ভিসার মেয়াদ এক বছর, যাওয়া যাবে একাধিকবার
১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার
তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম
হতাশায় ভুগছেন? কোরআনের এই ১৪ আয়াত নিয়ে একটু ভাবুন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA