বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

মাধবপুরে তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ, ৩ দিনে হাসপাতালে ২০০ রোগী

তোফাজ্জল হোসেন চৌধুরী

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১৯:৪২ |

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রচণ্ড দাবদাহের মধ্যে ডায়রিয়া ও পেটের পীড়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত তিন দিনে অন্তত ২০০ জন রোগী ডায়রিয়া ও বিভিন্ন ধরণের পেটের সমস্যায় আক্রান্ত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিনে আসা রোগীদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোববার (২৮ জুন) পর্যন্ত ৫০ শয্যা বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৬০ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। প্রতি মুহূর্তেই নতুন নতুন রোগী আসায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান করতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগ দিয়ে একের পর এক রোগী ওয়ার্ডে ভর্তি হচ্ছেন। কর্তব্যরত এক নার্স জানান, নিয়মিত বিরতিতে নতুন রোগী আসায় তাদের ওপর প্রচণ্ড কাজের চাপ সৃষ্টি হয়েছে। তবে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, আগের তুলনায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাসপাতালে ওআরএস (খাবার স্যালাইন), ইনজেক্টেবল স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী প্রচণ্ড গরম, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ভাজাপোড়া ও খোলা খাবার গ্রহণ এবং কিছু ক্ষেত্রে দূষিত পানি ব্যবহারের কারণে এই রোগের বিস্তার ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসাধারণকে ফুটানো বা বিশুদ্ধ পানি পান, পচা-বাসি খাবার এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং ডায়রিয়া আক্রান্তদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA