বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সুনামগঞ্জে স্বর্ণের দোকানে চুরির চেষ্টা, এআই ক্যামেরায় ধরা পড়ল চোর

লতিফুর রহমান রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ২২:১৮ |

সুনামগঞ্জে অভিনব কায়দায় একটি জুয়েলারি দোকানে চুরি করতে গিয়ে তথ্য প্রযুক্তির জালে ধরা পড়েছে এক চোর। বুধবার (২৪ জুন) ভোরে শহরের কালীবাড়ি এলাকার ‘স্বর্ণা জুয়েলার্স’-এ এই চাঞ্চল্যকর চুরির চেষ্টার ঘটনা ঘটে। আধুনিক এআই (Artificial Intelligence) প্রযুক্তির সিসি ক্যামেরা ব্যবহার করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন দোকান মালিক।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিসি টিভি ফুটেজ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে ৫ জন যুবক স্বর্ণা জুয়েলার্সের সামনে আসে। তাদের মধ্যে একজন নিজের লুঙ্গি মেলে ধরে আড়াল তৈরি করে এবং তার পেছনে থাকা বাকিরা সুকৌশলে দোকানের সাটার তুলে এক যুবককে ভেতরে ঢুকিয়ে দেয়। চোর ভেতরে প্রবেশ করার পরপরই দোকানের এআই প্রযুক্তির সিসি ক্যামেরাটি চোর শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজিয়ে দেয় এবং তাৎক্ষণিক দোকান মালিকের মোবাইলে সতর্ক বার্তা (Notification) পাঠায়।

দোকানের ভেতর থাকা চোর সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও ততক্ষণে দোকান মালিক শুভ বণিক তার মোবাইলে লাইভ ফুটেজ দেখে ফেলেন। তিনি দেখতে পান, একজন যুবক ব্যাগের ভেতর অলঙ্কার ভরছে। শুভ বণিক দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন এবং নিজে সতীর্থেদের নিয়ে দোকানের সামনে উপস্থিত হন। মালিক ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে বাইরে থাকা চার সহযোগী পালিয়ে গেলেও ভেতরে থাকা চোর আটকা পড়ে। পরবর্তীতে সদর থানা পুলিশ এসে সাটার খুলে ব্যাগভর্তি মালামালসহ চোরকে হাতেনাতে আটক করে।

আটককৃত চোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম বিল্লাল মিয়া এবং বাড়ি নরসিংদী জেলায় বলে দাবি করেছে। তবে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, তার দেওয়া তথ্য যাচাই করে ভুল পাওয়া গেছে। চোর চক্রটি সম্ভবত সুনামগঞ্জের বাইরের কোনো সংগঠিত অপরাধী দলের সদস্য।

স্বর্ণা জুয়েলার্সের মালিক শুভ বণিক বলেন, আমি ঘুমে ছিলাম, হঠাৎ মোবাইলে অ্যালার্ম বেজে ওঠায় জেগে উঠি। স্ক্রিনে দেখি দোকানের ভেতর চোর মালামাল ব্যাগে ভরছে। এটি রূপার দোকান ছিল, প্রায় ৪০-৫০ হাজার টাকার মালামাল সে ব্যাগে ভরেছিল। পুলিশের সহায়তায় সব মালামাল উদ্ধার হয়েছে।

ওসি মো. রতন শেখ বলেন, কয়েকদিন আগেই আমরা ব্যবসায়ীদের সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দিয়েছিলাম। আজ সেই সচেতনতার সুফল পাওয়া গেল। একটি সাধারণ সিসি ক্যামেরা আধুনিক প্রযুক্তির কারণে পুরো দোকানকে রক্ষা করল। ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ—নিরাপত্তার স্বার্থে দোকান ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করুন।

উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে পুলিশের এই দ্রুত পদক্ষেপ স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA