বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

মৌলভীবাজার সীমান্তে ৬ নারী ও এক শিশুকে পুশইন করল বিএসএফ

এম এ হামিদ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ২০:০৫ |

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ছয় নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে এক শিশু ও ছয় নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন বন্দি ছিলেন। আজ ভোরে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে জোরপূর্বক সীমান্ত পার করে দেয়। তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জহির আহমেদ নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ভোরে তাদের দেখতে পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানায় বিষয়টি অবহিত করেন। তবে পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। তবে তারা সাভার এলাকার বাসিন্দা বলে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, পুশইনের খবর পেয়ে বিজিবির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে বিজিবি পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের উচিত তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা এবং ব্যক্তিদের বিজিবির হেফাজতে তুলে দেওয়া।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে আছে।

উক্ত ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজিবি বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধান চালাচ্ছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA