দিরাইয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০ জুন (শনিবার) সংগঠনের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এই নতুন কমিটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
নবগঠিত এই কমিটিতে সঞ্জিত কান্তি চৌধুরী সভাপতি এবং মো. সানু মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র দাস, সহ-সভাপতি অনিমা রানী দাস ও বিদ্যুৎ রায়, যুগ্ম সম্পাদক মো. সানজব আলী ও বিদ্যুৎ চন্দ্র তালুকদার, সহ-সাধারণ সম্পাদক পলি রানী তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাজিব কান্তি দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রানু দাস, অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নন্টু তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক জলি রানী তালুকদার এবং ধর্ম বিষয়ক সম্পাদক রত্না বেগম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফরিদ রানা ও জামালুল হক।
নবনির্বাচিত সভাপতি সঞ্জিত কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সানু মিয়া তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, স্বাস্থ্য সহকারীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দীর্ঘদিনের ন্যায্য অধিকার আদায় এবং সাধারণ জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জুন এই কমিটির অনুমোদন দেওয়া হয় এবং অনুমোদিত কপি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
