বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বড়লেখায় রাজনৈতিক মামলায় প্রবাসী জামায়াত নেতা খিজির গ্রেফতার

আশফাক আহমদ

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৮:২৪ |

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় খিজির আহমেদ নামে এক জামায়াত নেতা ও প্রবাসী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা হাজীগঞ্জ বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খিজির আহমেদ কাতার প্রবাসী এবং এলাকায় একজন সুপরিচিত ব্যবসায়ী ও জামায়াত নেতা হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর বড়লেখায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে লোকমান আহমদ নামে এক জামায়াত কর্মী নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খিজির আহমেদসহ জামায়াতে ইসলামীর ৬৫ জন ও অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে (জিআর ৬২/২০১৩)। দীর্ঘ ১৩ বছর আগের সেই মামলায় আদালতের পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।

খিজির আহমদের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা এই গ্রেফতারকে 'রাজনৈতিক হয়রানি' হিসেবে বর্ণনা করেছেন। তার ছোট ভাই তারেক আহমদ জানান, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে কাতারে সফলভাবে ব্যবসা করছেন। গত ৫ আগস্টের পর তিনি দেশে নিয়মিত আসা-যাওয়া করছেন। তাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পুরনো রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, খিজির আহমেদ একজন জননন্দিত নেতা। অতীতে তিনি পৌর মেয়র নির্বাচনে বিপুল ভোট পেলেও তৎকালীন স্বৈরাচারী সরকার তার বিজয় ছিনিয়ে নিয়েছিল। বর্তমানে যখন অনেক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে, তখন পুলিশ প্রশাসনের এমন অতি-উৎসাহী হয়ে তাকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি।

এদিকে, জামায়াত নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুরনো মামলাগুলো পুনরায় সক্রিয় করা হচ্ছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, খিজির আহমদের বিরুদ্ধে ২০১৩ সালের একটি হত্যা মামলায় (মামলা নং-২৭, ২৮-০২-১৩) আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। 

পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA