বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আলাউদ্দিন কবির

স্টাফ রিপোর্টার, কুলাউড়া

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১৯:১৮ |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিরীহ পরিবারের জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম বিধান দত্ত, তিনি হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুলাউড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের বাসিন্দা রাশেদ খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, তাদের চকরনচাপ গ্রামের পাশে একটি প্রাচীন বটগাছ রয়েছে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করেন। সেখানে যাতায়াতের কোনো স্থায়ী রাস্তা ছিল না। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউপি সদস্য বিধান দত্ত ধর্মীয় সম্প্রীতির কথা বলে তাদের পৈতৃক সম্পত্তি থেকে ২ হাত জায়গা রাস্তা করার জন্য চান। বিনিময়ে তিনি অন্য স্থান থেকে ২ শতক জমি দলিল করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন।

রাশেদ খান অভিযোগ করেন, এলাকার শান্তি-শৃঙ্খলার কথা ভেবে আমরা সরল বিশ্বাসে জমি ছেড়ে দিই। কিন্তু বিগত প্রায় তিন বছরেও বিধান দত্ত তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। পাওনা জমি বুঝিয়ে না দিয়ে তিনি নানা টালবাহানা করতে থাকেন। সম্প্রতি আমি আমার নিজস্ব ওই জমিতে চাষাবাদ শুরু করলে বিধান দত্ত তার লোকজন দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যার ফলে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় ১৬ জুন রাশেদ খান বাদী হয়ে ইউপি সদস্য বিধান দত্তসহ ১০ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলনে রাশেদের আত্মীয় আব্দুল বশির, সৈয়দ মঈন উদ্দিন এবং আব্দুল্লাহ মাছুম উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য বিধান দত্ত বলেন, কালাচাঁদ দেবালয়ে যাওয়ার জন্য রাশেদ খানের বাবার সম্মতিতে রাস্তাটি তৈরি করা হয়েছিল। এখন তারা রাস্তাটি কাটছেন।

উল্লেখ্য, ১৫ জুন রাস্তা কাটার প্রতিবাদে স্থানীয় সনাতন ধর্মের লোকজনের পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, রাশেদ খানের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA