বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে বরণের অপেক্ষায় মাধবপুর

তোফাজ্জল হোসেন চৌধুরী

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১৯:৩২ |

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ জুন সিলেট সফরকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান হামদু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী সুশাসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করছেন। তাঁর এই সিলেট ও শ্রীমঙ্গল সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাধবপুর হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার। প্রধানমন্ত্রীর আগমনের দিন সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানাবেন। এ লক্ষে প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খলভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সভা থেকে ১৭ জুনের সফরকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

সভায় বক্তারা আরও আশা ব্যক্ত করেন যে, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বৈপ্লবিক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হবে। প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এক বিশাল সমাবেশে রূপ নেয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA