বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
৩ দফা দাবি পেশ

মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

তোফাজ্জল হোসেন চৌধুরী

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ২১:০৩ |

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘কাটিঙ্গা বিল’ অবৈধ দখলমুক্ত করা এবং দ্রুত পুনঃখননের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কাটিঙ্গা বিল সংলগ্ন নয়াহাটি মোড়ে ‘কাটিঙ্গা বিল উদ্ধার ও রক্ষা কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিলের অস্তিত্ব রক্ষা ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কাটিঙ্গা বিল উদ্ধার ও রক্ষা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আবুল।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, এক সময়ের বিশাল মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কাটিঙ্গা বিল এখন প্রভাবশালী মহলের অবৈধ দখল ও ভরাটের কারণে মৎস্য ও জীববৈচিত্র্য সংকটে পড়েছে। প্রভাবশালীদের থাবায় বিলের সীমানা সংকুচিত হয়ে যাওয়ায় এর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বক্তারা বলেন, কাটিঙ্গা বিল শুধু একটি জলাশয় নয়, এটি এই এলাকার হাজারো মানুষের জীবিকা ও পরিবেশের প্রাণ। অথচ ভূমিদস্যুদের কারণে আজ এই ঐতিহ্যবাহী বিলটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে।

বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে সভায় সরকার ও প্রশাসনের কাছে ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়-
১. প্রশাসনের উদ্যোগে দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিলের সঠিক সীমানা নির্ধারণ ও পুনঃখনন করা। ২. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিলটিকে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে শ্রীমঙ্গলের ‘বাইক্যা বিলের’ আদলে স্থায়ীভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা। ৩. বন বিভাগের তদারকিতে দেশীয় ও অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে কাটিঙ্গা বিলকে বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা করা।

সভায় বক্তব্য রাখেন ফিরুজ মিয়ার সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়া, আবু জাহের মিয়া, তৌহিদ মিয়া, তাউস মিয়া, অহিদ মিয়া, রায়ধন সরকার ও সুধীন সরকার। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আব্দুল কাদির, খন্দকার সুহান, ইয়ামিন, মুবারক এবং তাঁতী দলের আহ্বায়ক জাহাঙ্গীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে বিলটি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA