ধর্মপাশায় কৃষক তালিকায় 'স্বজনপ্রীতির' অভিযোগ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর কৃষি কার্ডের কৃষি সহযোগিতার কৃষক তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪জুন) সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি সহযোগিতার প্রস্তুতির সময় ইউনিয়নে ৯টি ওয়ার্ডের সাধারণ কৃষকরা অভিযোগ করেন। স্থানীয় ইউপি সদস্যরা ও কিছু স্থানীয় নেতারা নিজেদের আত্নীয় স্বজনদের নাম অন্তভূক্ত করা হয়েছে। প্রকৃতকৃষগণের নাম তালিকায় না থাকায় উত্তেজিৎত জনতা। অনেক কৃষকগণ দাবী করেন, আগামী স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করবেন ইউপি সদস্যারা তাই তাদের জনমত রক্ষা করার জন্য নিজ আত্নীয় ও পচন্দের লোকদের নাম কৃষি তালিকায় অন্তুভুক্ত করা হয়েছে। ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পািকুরাটি ইউনিয়ন বিএনপির সহ সভপতি মো: সবুজ মিয়া বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক সহযোগিতা পাওয়া দরকার, অনেকেই নিজ নিজ আত্নীয়দের নাম দিয়েছে, এই অনিয়ম মানিনা, মানবনা। প্রকৃতকৃষগণের নামে বরাদ্দ পাওযা দরকার। এব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজ্জামেল হোসেন ইকবাল বলেন, আমাকে না জানিয়ে, কৃষি তালিকা করেছেন, আমি এই ব্যাপারে কিছুই জানিনা। এদিকে কৃষকদের আন্দোলনের কারণে কৃষি সহযোগিতা প্রদান বন্ধ রয়েছে। কৃষকদের দাবী প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকগণ কৃষি সহযোগিতা পাওযার জন্য উধ্বর্তন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
