জগন্নাথপুরে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১১টায় এক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার বলেন, "ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ঈদের খুশি ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি নেতাকর্মীদের জনসাধারণের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জজকোর্টের এপিপি ও জননেতা অ্যাডভোকেট ইয়াসীন খান এবং সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজীজুল হক মাসুক।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আবু তাইদ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি দিলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা ইসমাইল খান সৌরভ ও মনিরুজ্জামান পিয়াস।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতিবৃন্দ যথা—এনামুল হক (চিলাউড়া), কবীর উদ্দিন (পেশাজীবী), হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ (রাণীগঞ্জ), সৈয়দ আব্দুল আলী (সৈয়দপুর), সৈয়দ নেকবর আলী (আশারকান্দি), তৈয়বুর রহমান (পাটলী), জান্নাতুল ফেরদাউস (মীরপুর) প্রমুখ বক্তব্য রাখেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ছাত্রশিবিরের ইমরান আহমদ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সায়েম আহমদ। অনুষ্ঠানে উপজেলা শিবিরের সভাপতি আবু তাহের, সেক্রেটারি মাহমুদুল হাসান, যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজুসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের পেশাজীবী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
