মানবিক কল্যাণের অঙ্গীকারে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিক্ষা ও আর্ত-সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে এগিয়ে চলা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন ‘রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মো. রাজা মিয়া।
রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে এবং আজীবন দাতা সদস্য মো. সুজন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. রুজেল আহমদ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য হাম্মাদ সাদী।
অনুষ্ঠানে সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম এবং ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আইনুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাম্মাদ ছানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা রানীগঞ্জ উন্নয়ন সংস্থার বিগত দুই বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবা এবং এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এই সংগঠনটি অল্প সময়ে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বক্তারা ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক কল্যাণে সংগঠনের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহান মিয়া, অর্থ সম্পাদক রাকিব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রিজু মিয়া, সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী, সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আপ্তাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাওন তালুকদার, জুয়েল মিয়া, সাইফুর রহমান, মারজান হাসান, মো. আকুল মিয়া, সাইদুল ইসলাম, জাহিদুর রহমান, সাগর আহমেদ, মো. রেজানুর আলম, মো. রাজীব মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
