বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নরসিংপুর ইউপি চেয়ারম্যানকে প্যানেল চেয়ারম্যানের ‘ওপেন চ্যালেঞ্জ’

হারুন অর রশিদ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ২০:৫২ |

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। ইউনিয়নের বিভিন্ন বাজার কমিটি গঠন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে চেয়ারম্যান নুর উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান মোঃ ইশ্রাইল আলীর মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংপুর, নাছিমপুর ও চাইরগাঁও বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে চেয়ারম্যান নুর উদ্দিন প্যানেল চেয়ারম্যান ইশ্রাইল আলীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করছেন বলে অভিযোগ উঠেছে। এই অডিও ক্লিপটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্যানেল চেয়ারম্যান মো. ইশ্রাইল আলী চেয়ারম্যানকে ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি চেয়ারম্যান নুর উদ্দিনকে জনগণের সামনে উন্মুক্ত আলোচনায় বসার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, জনগণের স্বার্থে সকল অনিয়ম ও দুর্নীতির বিষয় প্রকাশ করতে আমি প্রস্তুত। চেয়ারম্যান সাহেব যদি সৎ হন, তবে জনগণের সামনে এসে সত্য-মিথ্যা যাচাই করার সাহস দেখান।

প্যানেল চেয়ারম্যানের এই অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছেন পরিষদের অধিকাংশ সদস্য। প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মো. ধন মিয়া, ফয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, আব্দুল হেকিম ও নারী সদস্য আফরোজা খানম। তারা চেয়ারম্যানের একগুঁয়েমি ও অসদাচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা দাবি করেন।

ইউনিয়ন পরিষদের এই অভ্যন্তরীণ কোন্দল ও জনপ্রতিনিধিদের পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর মতে, ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্বে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান নুর উদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA