বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
নাছির চৌধুরী এমপি

জনগণের সেবক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন

মোশাহিদ আহমদ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ২০:৩১ |

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বলেছেন, আপনারা জনগণের সেবক। সুতরাং আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করুন। আমরা সবাই মিলে দিরাই-শাল্লাকে একটি স্বপ্নের উপজেলায় রূপান্তরিত করতে চাই।

সোমবার (৪ মে) দিরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে নাছির চৌধুরী বলেন, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতায় আমাদের হাওরবাসীর জানমাল এবং একমাত্র বোরো ফসলের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া অত্যন্ত কঠিন। আমি হাওরবাসীকে সান্ত্বনা দিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে এসেছি। প্রধানমন্ত্রী আগামী তিন মাস হাওরবাসীকে সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে এমপি বলেন, আমি ৯৬ সালেও এমপি হয়েছিলাম, কিন্তু বিরোধী দলে থাকায় তখন আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। এবার আমাদের দল সরকার গঠন করেছে এবং জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি ইতিমধ্যে মহান সংসদে দিরাই-শাল্লার ভঙ্গুর যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেছি।” তিনি আরও জানান, দিরাই-শ্যামারচর ও দিরাই-রজনীগঞ্জ রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন।

উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে কর্মকর্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিভিন্ন দপ্তরের সমস্যা ও চাহিদাগুলো লিখিতভাবে জমা দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


মতবিনিময় সভা শেষে ২০২৬ সালের বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নাছির চৌধুরী। এর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলো।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA