বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সাড়ে ৫ ঘণ্টা পর সচল লাউয়াছড়া সড়ক. যান চলাচল স্বাভাবিক

এম এ ওয়াহিদ রুলু

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে ২০২৬, ২০:২৬ |

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টায় দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ‘গাড়িভাঙা’ এলাকাসহ সড়কের একাধিক স্থানে বিশালাকায় পুরোনো গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে সড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পর্যটকবাহী মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে। বনের ভেতরে দীর্ঘ সময় আটকে থাকায় শত শত যাত্রী ও পর্যটককে চরম ভোগান্তিতে পড়তে হয়।

সড়ক বন্ধ হওয়ার পরপরই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে বড় বড় গাছগুলো কেটে সরিয়ে নিতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর গাছগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে বিকেলের শেষভাগে যান চলাচল শুরুর পরিবেশ তৈরি হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুপুরে আকস্মিক ঝড়ে একাধিক স্থানে বড় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিরলস প্রচেষ্টায় গাছ অপসারণের কাজ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এই রুটে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বর্তমানে লাউয়াছড়া রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঝড়ের পর সড়কে ডালপালা বা পিচ্ছিল অবস্থা থাকতে পারে বিবেচনায় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA