বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে সিলেট
  3. বিস্তারিত
মসজিদে যৌন নিপীড়নের অভিযোগ 

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০১ মে ২০২৬, ২৩:৪৯ |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তাজুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি ইমামকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড।  বুধবার (২৭ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে অভিযুক্ত ওই ইমামের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

অভিযোগ পত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে একাধিক কন্যাশিশুকে যৌন নিপীড়ন করেন তাজুল ইসলাম। পরে বুধবার রাতে অভিযোগের চার ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মসজিদের ভেতর ১০ বছর বয়সী এক মেয়েশিশুকে যৌন নিপীড়ন করেন তাজুল ইসলাম। মেয়েশিশুর স্পর্শকাতর স্থান স্পর্শ করেন তিনি। একইসঙ্গে ২৭ এপ্রিল সন্ধ্যায় একইভাবে ১০ বছর বয়সী আরেকটি মেয়েকে যৌন হয়রানি করেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, ২৮ এপ্রিল মামলার শুনানিতে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তাজুল ইসলাম। তবে আদালত তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর ১২টি অভিযোগ এনেছেন। তাজুলের জামিন হিসেবে ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেন আদালত। তবে জামিনে থাকাকালীন ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে এনওয়াইপিডি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ধরনের আরও ভুক্তভোগী থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। 

এই ঘটনাটি জানাজানির পর নিউইয়র্কের বাঙালি জনসমাজে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। জ্যাকসন হাইটস অঞ্চলের বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রিমন ইসলাম বলেন, ‘তাজুল ইসলামের কারণে আজ পুরো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নিউইয়র্কের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে আমাদের ছোট হতে হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

প্রবাসে সিলেট এর আরো খবর

যুক্তরাজ্যে সাগরে ডুবে প্রাণ গেলো সিলেটি বংশোদ্ভূত মা-মেয়ের 
বাহরাইনে দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের যুবক
দেশে ফিরছে রেমিট্যান্সযোদ্ধার কফিন
পর্তুগালের সড়কে প্রাণ গেল সিলেটি যুবকের
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA