বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

দিরাইয়ে এতিম ছাত্রীদের জন্য নতুন প্রকল্প ‘ইভলভ’

মোশাহিদ আহমদ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২১:০৫ |

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুবিধাবঞ্চিত ও এতিম মেয়ে শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং সুরক্ষা প্রদানের লক্ষ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশের নতুন প্রকল্প ‘ইভলভ’-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

‘ইম্পাওয়ারিং ভালনারেবল এন্ড অর্ফান্ড গার্লস বাই লেভারেজিং এডুকেশন’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে উপজেলার ৩০০ এতিম ও অসহায় মেধাবী ছাত্রীর জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

গতকাল দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।

সভায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি জানান, ১৯৯১ সাল থেকে ইসলামিক রিলিফ বাংলাদেশ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় দিরাই উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ জন এতিম ও অসহায় মেয়ে শিক্ষার্থীর বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে এই নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পের কার্যক্রম সম্পর্কে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা। লক্ষ্য অর্জনে প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গুলোতে আইসিটি ল্যাব উন্নয়ন, মিনি লাইব্রেরি স্থাপন, ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং তাদের পরিবারকে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে (IGA) সহায়তা প্রদান করা হবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার ইসলামিক রিলিফের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ অঞ্চলে বাল্যবিবাহ এবং মাধ্যমিক পর্যায় থেকে মেয়েদের ঝরে পড়ার হার রোধে এ ধরনের সমন্বিত পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের ওসিআরপি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম ইউসুফের উপস্থিতিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে দিরাইয়ের পিছিয়ে পড়া নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA