বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে এসএসসি পরীক্ষায় বসছেন ৯০ হাজার শিক্ষার্থী

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০০:২৬ |

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছ। ২০ মে পর্যন্ত চলবে পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী। এবছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশী। 


৩৫ হাজার ৫৩০ জন ছাত্র এবং  ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন পরীক্ষায়। অর্থাৎ এবারো ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 

এসব তথ্য নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানান, ২২৫টি কেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ প্রয়োজনীয় সব উপকরণ পাঠানো হয়েছে। নকল প্রতিরোধে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম কাজ করবে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, মানবিক বিভাগে সর্বাধিক ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এই তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪২১ জনে। 


জেলা ভিত্তিতে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া, মৌলভীবাজারে ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। চার জেলার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। গত এক দশকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে ২০২৬ সালে তা ৮৯ হাজারে নেমে এসেছে। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৮৭২ জন, ২০২৪ সালে ১ লাখ ৯ হাজার ৫৮০ জন এবং ২০২৩ সালে ১ লাখ ৯ হাজার ৩৪৯ জন। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী কমে গেছে। 

রুটিন প্রকাশের সময় জানানো হয়, আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে ২০শে মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৭ই জুন থেকে ১৪ই জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA