দৈনিক যায়যায়দিন-এর ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল
দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ‘যায়যায়দিন’-এ ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে সম্পাদক স্বাক্ষরিত নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।
নিয়োগপত্রটি হস্তান্তর করেন যায়যায়দিন-এর সিনিয়র বিজ্ঞাপন ম্যানেজার জিলহাজুল ইসলাম।
মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর (গনেশপুর) গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল আজিজ-এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং বর্তমানে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
যায়যায়দিন-এ যোগদানের আগে থেকেই তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘এশিয়ান টিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
জাতীয় এই দৈনিকে নিয়োগ পাওয়ায় নাজমুল হাসান জুয়েলকে অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন এই দায়িত্ব পালনে তিনি প্রশাসন, সহকর্মী এবং ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যায়যায়দিন-এর মাধ্যমে ছাতক উপজেলার জনদুর্ভোগ, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর সামনে তুলে ধরবেন।
