রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

মধ্যনগরে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা

সাইফ উল্লাহ

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪ |

সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। সভায় ইউএনও উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাঁর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করতে হলে আমাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন শাহীন, জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর পিতা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া এবং মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক এম শহীদ মিয়া, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ছাত্তার এবং চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিপ্লব চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপস্থিত সুধীজনরা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্যের দিকনির্দেশনায় মধ্যনগর উপজেলার উন্নয়নে নতুন গতির সঞ্চার হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা

দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল

সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’

সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার

হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার

চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেট এর আরো খবর

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা
দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী
নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
VARIFY reCAPTCHA