বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জীবনযাপন
  3. বিস্তারিত

আঙুলের কালির দাগ তুলবেন যেভাবে

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪ |

ভোট দেওয়ার পর আঙুলে লাগানো কালি যেন এক ধরনের গর্বের চিহ্ন। এটি প্রমাণ করে আপনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। অনেকেই আবার ভোটের কালি কিছুদিন ইচ্ছাকৃতভাবে রাখেন কারণ তাদের কাছে এটি এক ধরনের সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গর্বের সঙ্গে জানান দেন যে তারা ভোট দিয়েছেন, আর সেই কালো দাগ যেন অংশ হয়ে ওঠে নাগরিক দায়িত্ব পালনের স্মৃতির।

প্রথমেই জানা জরুরি, ভোটের কালি সাধারণ কালি নয়। এতে থাকা সিলভার নাইট্রেট ত্বকের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে একটি স্থায়ী দাগ তৈরি করে। এই কারণেই এটি সহজে মুছে যায় না। কালি এমনভাবে তৈরি করা হয় যাতে কয়েক দিন পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায় এবং একবার প্রয়োগের পর তা দ্রুত উঠে না যায়। তাই সঙ্গে সঙ্গে পুরোপুরি তুলে ফেলার কার্যকর উপায় সাধারণত থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে এটি স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায়।

তবে সবার পরিস্থিতি এক নয়। অনেকেই ভোটের পর কৌতূহলী হয়ে ওঠেন-এই কালি উঠবে কীভাবে? বিশেষ করে যদি সামনে থাকে কোনো অনুষ্ঠান, অফিসের গুরুত্বপূর্ণ মিটিং কিংবা ব্যক্তিগত কোনো প্রয়োজন। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আঙুলের এই দাগ কি দ্রুত তোলা সম্ভব?

কিছু উপায় অনুসরণ করলে দাগ কিছুটা হালকা করা যায়-

১. সাবান ও কুসুম গরম পানি

সাবান ও কুসুম গরম পানি দিয়ে বারবার হাত ধোয়া সবচেয়ে সহজ পদ্ধতি। প্রতিদিন কয়েকবার ধোয়ার ফলে কালি ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। তবে অতিরিক্ত ঘষাঘষি করা উচিত নয়, এতে ত্বকে জ্বালা বা ক্ষতি হতে পারে।

২. লেবুর রস ও বেকিং সোডা

লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। তুলায় অল্প লেবুর রস নিয়ে কালি লাগানো স্থানে হালকা করে ঘষে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। এটি দাগ কিছুটা হালকা করতে সাহায্য করে। একইভাবে বেকিং সোডা ও অল্প পানি মিশিয়ে পেস্ট তৈরি করে হালকা স্ক্রাবের মতো ব্যবহার করা যায়। তবে ত্বক সংবেদনশীল হলে আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।

৩. নারিকেল তেল বা অলিভ অয়েল

নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করলেও উপকার পাওয়া যায়। তেল ত্বক নরম রাখে এবং দাগ ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। কালি লাগানো জায়গায় কয়েক মিনিট আলতো করে মালিশ করুন। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে কালি একেবারে উঠে যাবে না, তবে ত্বক শুষ্ক বা রুক্ষ হবে না।

আরও কার্যকরভাবে করতে চাইলে ১ চা চামচ নারিকেল বা জলপাই তেলের সঙ্গে আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি কালি লাগানো স্থানে ৩-৫ মিনিট আস্তে আস্তে মালিশ করুন। খুব জোরে ঘষবেন না, এতে ত্বক জ্বালা করতে পারে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লবণ প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, আর তেল দাগ নরম করে তুলতে সহায়তা করে। কয়েকবার ব্যবহার করলে দাগ ধীরে ধীরে ফিকে হয়ে আসবে।

৪. টুথপেস্ট

টুথপেস্টও অনেকেই ব্যবহার করেন। অল্প সাদা টুথপেস্ট নিয়ে আঙুলে লাগিয়ে হালকা করে ঘষে ধুয়ে ফেললে দাগ কিছুটা ফিকে হতে পারে। তবে জেল টুথপেস্টের বদলে সাধারণ সাদা পেস্ট ব্যবহার করাই ভালো।

৫. নেল পলিশ রিমুভার

নেল পলিশ রিমুভার তুলা দিয়ে কালির ওপর কিছুক্ষণ ঘষলে অনেক সময় দাগ হালকা হয়ে আসে। তবে এটি সবার ক্ষেত্রে সমান কার্যকর নাও হতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো কালি জোর করে তুলতে গিয়ে ব্লেড, শক্ত রাসায়নিক বা ক্ষতিকর দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকা। এতে ত্বকের ক্ষতি হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। মনে রাখতে হবে, এই কালি কয়েক দিনের মধ্যেই নিজে থেকেই উঠে যায়।

কালি তুলে ফেলা যতটা জরুরি মনে হয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতা। কয়েক দিনের মধ্যেই দাগ মিলিয়ে যাবে, কিন্তু নাগরিক দায়িত্ব পালন করার সন্তুষ্টি থেকে যাবে দীর্ঘদিন। তাই কালি নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে, ত্বকের যত্ন নিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তা ফিকে হতে দিন।

সূত্র: নিউজ এইটটিন, দ্য ভাইবস

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

জীবনযাপন এর আরো খবর

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?
কাঁঠাল কেন বাংলাদেশের জাতীয় ফল?
কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না
মিষ্টি ও রসালো লিচু চিনবেন যেভাবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA