বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেট-৬ আসন: বিএনপির বড় চ্যালেঞ্জ কেন্দ্রে ভোটার আনা

আমিনুল হক দিলু

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬ |

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের অপেক্ষায় এখন সবাই। শেষ সময়ের হিসেব নিকেষ মিলাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

এবার ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। কার্যক্রম নিষিদ্ধ হয়ে দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ এবারের ভোটে অংশ নিতে পারছে না। বরং দলটির পক্ষ থেকে ভোট দিতে নিরুৎসাহিত করে প্রচারণা চালানো হচ্ছে। ভয়েও ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারেন অনেকে। এছাড়া নীরব ও নিরপেক্ষ ভোটাররা এবারে কতোটা ভোট কেন্দ্রে যাবেন এই প্রশ্নও রয়েছে।

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে ৫ লক্ষ ৯ হাজার ভোটার রয়েছে। এখানে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যায়, বিএনপি যদি কেন্দ্রভিত্তিক ভোটার টানতে পারে, তাহলে ফলাফল নিজেদের পক্ষে আসতে পারে। বিএনপির জন্য ভোটারদের কেন্দ্রে আনাই হবে বড় চ্যালেঞ্জ। বিএনপিকেই এই চ্যালেঞ্জে বেশি পড়তে হবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্ট অনেকে।

তাদের মতে, কিছু ব্যতিক্রম বাদে জামায়াত তাদের সব ভোটারদেরই কেন্দ্রে হাজির করাতে সক্ষম হবে। এ কাজে তাদের দক্ষ ও প্রশিক্ষিত জনবল রয়েছে। এক্ষেত্রে পিছিয়ে আছে বিএনপি। ভোটারদের কেন্দ্রে আনতে বেগ পেতে হবে দলটিকে। এছাড়া আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রচারেও বিএনপির মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীর মধ্যে গা ছাড়া ভাব দেখা গেছে।

তারা বলেন, ভোটারদের কেন্দ্রে আনতে না পারলে নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে পড়বে বিএনপি। এক্ষেত্রে এগিয়ে যাবে জামায়াত। ফলে ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ দলটির।

তবে সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ভোটারদের কেন্দ্রে আসতে আমরা উৎসাহিত করছি। আশা করছি, দীর্ঘদিন পর মানুষজন উৎসাহের সাখেথ এবার ভোট দিতে যাবেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা বলেন, এবার ভোটারদের কেন্দ্রে নেয়াই প্রধান চ্যালেঞ্জ হবে। আওয়ামী লীগের আমলে গত কয়েকটি একতরফা নির্বাচনের কারণে মানুষের মধ্য থেকে ভোটের আগ্রহ কমে গেছে। নানা কারণে মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয়ও পাচ্ছে না। বিএনপির অনেক ভোটারও কেন্দ্রে যাওয়ার ব্যাপারে সন্দিহান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। আমরা আশাবাদী মানুষজন ব্যাপক উৎসাহের সাথে এবার কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA