বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

চিকিৎসকের অবহেলায় মা ও শিশু হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

আমিনুল হক দিলু

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৭ |

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত বিয়ানীবাজার মা ও শিশু হাসপাতালে আবারও এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে করেন  স্বজনরা।

বুধবার দুপুরে নবজাতকের মৃত্যুর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের বিক্ষোভে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে নিহত নবজাতকের স্বজন ও স্থানীয়রা শিশুমৃত্যুর সঠিক কারণ ও দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বিয়ানীবাজার মা ও শিশু হাসপাতালে একের পর এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। এতে জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার বিকেলে একই হাসপাতালে আরেক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নবজাতকটি ছিল গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হামিদের তৃতীয় সন্তান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সেদিন হাসপাতালে ভর্তির আগে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও শিশুর অবস্থা স্বাভাবিক বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর আনুমানিক ২টা পর্যন্ত সাধারণ প্রসব কার্যক্রম চললেও কোনো অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না। অভিযোগ রয়েছে, অদক্ষ নার্স দিয়ে জোরপূর্বক ডেলিভারি করানোর চেষ্টা করা হয়।

এক পর্যায়ে রোগীর পেটে চাপ দিলে নবজাতকের মাথা অর্ধেক বের হয়ে আসে এবং দীর্ঘ সময় ধরে মাথা টানাটানির কারণে শিশুটির মৃত্যু হয়। পরে মেডিকেল অফিসার ও আবাসিক সার্জন এসে মৃত নবজাতকের জন্ম নিশ্চিত করেন।

এদিকে ধারাবাহিক নবজাতক মৃত্যুর ঘটনায় স্থানীয় সচেতন মহল অবিলম্বে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা রোধ করা সম্ভব হবে না।

এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আমিনুল ইসলাম শাকিল মুঠোফোনে জানান, আমরা বর্তমানে একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA