ধর্মপাশায় ৪৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশি অভিযানে ৪৭টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আক্তার হোসেন (২৮), জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের জুয়েল মিয়া (২২) এবং একই উপজেলার কাশিপুর গ্রামের লালচান মিয়া (৪৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের একটি বাড়ির উঠানে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওইদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানা
