বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানীনগরে সাদীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নিয়ে উত্তেজনা

কবির আহমেদ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ২০:৩৪ |

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান ও প্যানেল চেয়ারম্যান নিয়ে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার বিকেলে বর্তমান চেয়ারম্যানের পক্ষের লোকজন পরিষদের রেজুলেশন বই নিতে আসলে অন্য পক্ষ বাধা প্রদান করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদীপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ও তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাহেদ আহমদ মূসা। গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের পর সাহেদ আহমদ মূসার বিরুদ্ধে আন্দোলনে নামে একটি পক্ষ। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাকে গ্রেফতার করলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে পরিষদ পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি চেয়ারম্যান সাহেদ আহমদ মূসা ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য যাওয়ার প্রস্তুতি নিলে নতুন প্যানেল তৈরির দাবি ওঠে। কিন্তু চেয়ারম্যান নতুন প্যানেল না করে পুরাতন তালিকার ৩ নম্বরে থাকা আছারুন নেছাকে দায়িত্ব দিতে চাইলে পরিষদের অন্য সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৩টার দিকে চেয়ারম্যান মূসার লোকজন ইউপি অফিস থেকে রেজুলেশন বহি নিতে আসলে ইউপি সদস্য বখতিয়ার হোসেন তার অনুসারীদের নিয়ে বাধা প্রদান করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ইউপি সদস্য বখতিয়ার হোসেন বলেন, আমরা পুরাতন প্যানেল ভেঙে নতুন প্যানেল তৈরি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার দাবি জানিয়ে আসছি। গতকাল চেয়ারম্যান সাহেবের লোকজন রেজুলেশন বহি নিতে আসলে আমরা তাতে বাধা দিয়েছি।

অন্যদিকে প্যানেল তালিকার ৩য় অবস্থানে থাকা ইউপি সদস্য আছারুন নেছা বলেন, আমি প্যানেল তালিকায় থাকায় চেয়ারম্যান সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি নিয়মমাফিক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাওয়ার যোগ্য। একটি গ্রুপ ব্যক্তিস্বার্থে আমাকে মেনে নিতে পারছে না।

ইউপি সচিব শ্রী অমিত সিংহ জানান, দায়িত্ব হস্তান্তর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় নথিপত্র নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মূসা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA